অনলাইন থেকে ইনকাম করার উপায় যা ভেরিফাইড

অনলাইন থেকে ইনকাম করার উপায়

অনলাইন থেকে ইনকাম করার উপায় একাধিক রয়েছে। সেরা বারোটি (১৩) টি অনলাইন কাজ করে আপনি সহজে ইনকাম শুরু করতে পারবেন।এই আধুনিক যুগে এমন এমন স্থানে কর্মসংস্থান হয়েছে যা আজ থেকে ২০ বছর আগেও মানুষ কল্পনা করতে পারত না। এখন মানুষ ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে পারে।

অনলাইন-থেকে-ইনকাম-করার-উপায়


শারীরিকভাবে অক্ষম মানুষেরাও তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ‘অনলাইনে টাকা ইনকাম’ করতে পারে। এখন বিশ্ব অনেক এগিয়ে গেছে। এখন এমন অনেক কাজ সৃষ্টি হয়েছে যেগুলো অনলাইন ছাড়া সম্ভব নয়। তাই বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অনলাইনে। অনলাইন থেকে ইনকাম করার এ আর্টিকেলে ১৩ টি অনলাইন থেকে ইনকাম করার উপায় বলা হয়েছে। আপনারা আপনাদের যোগ্যতা ও দক্ষতা অনুসারে এখান থেকে যেকোনো একটি নিয়মে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। 

পেজ সূচিপত্রঃ অনলাইন থেকে ইনকাম করার উপায়

    অনলাইন থেকে ইনকাম করার উপায়

    অনলাইন থেকে বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করা যায়। এর জন্য প্রয়োজন সময় এবং সঠিক গাইডলাইন। অনলাইন সেক্টর থেকে ইনকাম করতে আপনার অভিজ্ঞতা এবং দক্ষতার প্রয়োজনীয়তা অনেক বেশি, কারণ দক্ষতা ছাড়া অনলাইন থেকে টাকা ইনকাম করা অসম্ভব।

    আজকে আমরা বিভিন্ন ইনকাম করার উপায় নিয়ে আলোচনা করব, যেসব বিষয় উল্লেখ করা হচ্ছে এগুলো সব ১০০% বিশ্বাসযোগ্য। অনলাইনে ইনকাম করতে হলে অনেক কাজ আছে কিন্তু সঠিক গাইডলাইন থাকলে আপনাকে কোথা থেকে শুরু করতে হবে তা আপনি ভালোভাবে বুঝতে পারবেন চলুন দেখি কি কি বিষয়ে আমরা ইনকাম করতে পারি। 

    ব্লগিং করে ইনকাম করার উপায়

    আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করার উপায় খুঁজতে এই লেখাটি পড়ছেন, এটাও কিন্তু এক প্রকার ব্লগিং। আপনারাও ব্লগিং করে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে একটি ওয়েবসাইটের।

    যেখানে আপনি আপনার পছন্দ অনুসারে বিভিন্ন লেখালেখি পোস্ট করতে পারবেন। অবশ্য যে বিষয়ে আপনার আগ্রহ বেশি সেই বিষয়েই লেখালেখি করবেন। যত বেশি মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করবে তত বেশি টাকা উপার্জন করবেন। 

    ব্লগিং করার জন্য আপনাকে আহামরি শিক্ষিত হতে হবে না। আপনি যদি ওয়েবসাইট তৈরি করার সম্পর্কে সম্মুখ জ্ঞান রাখেন তাহলে আপনিও একজন ব্লগার হয়ে যাবেন। এখন ব্লগিং করা আরো সহজ। বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনি খুব সহজেই ব্লগিং করতে পারবেন।

    ফেসবুক থেকে যেভাবে আয় করবেন 

    অনলাইন থেকে ইনকাম করার উপায় হোল ফেসবুক। Facebook থেকে ইনকাম করার উপায় আপনাদেরকে বলছি। আপনি যদি ফেসবুক ব্যবহার করতে পারদর্শী হন এবং ভালো মানের ভিডিও তৈরি করতে সক্ষম হন তাহলে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এখন প্রত্যেকের হাতে হাতে মোবাইল। খুব কম মানুষই পাওয়া যাবে যারা স্মার্টফোন ব্যবহার করে অথচ ফেসবুক ব্যবহার করে না।

    ফেসবুক শুধু চ্যাটিং করার মাধ্যম নয়। এখন এটা একটি বিশাল মার্কেট প্লেসে পরিণত হয়েছে।এখানে বিভিন্ন পণ্যের মার্কেটিং করা হয়। আপনিও চাইলে এখানে আপনার পণ্যের মার্কেটিং করতে পারেন। অথবা বিনোদনমূলক ভিডিও তৈরি করে আপনার পেজে পোস্ট করতে পারেন। প্রাথমিক দিকে হয়তো আপনার এত বেশি ফলোয়ার নাও হতে পারে। এর ফলে আপনি আপনার প্রচেষ্টা থামাবেন না। আপনি আপনার কাজে লেগে থাকুন দেখবেন সাফল্য আসবেই।

    ছবি ও ফুটেজ বিক্রি করে অনলাইন ইনকাম 

    অনলাইন থেকে ইনকাম করার উপায় ছবি ও ফুটেজ বিক্রি করে ইনকাম। কিভাবে করবেন তা নিয়ে ভাবছেন? যদি আপনি অনলাইনে আপনার তোলা কোনো ছবি বিক্রি করতে চান, তাহলে তার জন্য আছে বিভিন্ন ধরণের ইমেজ শেয়ারিং বা স্টক ইমেজ সাইট। এই সাইটগুলোতে আপনি আপনার ছবি বিক্রয় করবার জন্য আপলোড করতে পারবেন। কিন্তু ছবিগুলো অবশ্যই হতে হবে ভালো মানের এবং হাই রেজুলেশনের।

    এই ধরণের ওয়েবসাইটগুলোতে কাজ করতে হলে প্রথমে আপনাকে ওই ওয়েবসাইটে একাউন্ট খুলতে হবে, অতঃপর আপনার তোলা ছবিগুলো আপলোড দিতে হবে। এরপর আপনার ছবির কোয়ালিটি, রেজুলেশন ইত্যাদি বিষয়য়াদি যাচাই-বাছাই করার পর আপনার প্রোফাইলটি ওই ওয়েবসাইট অনুমোদন করবে।

    আপনার প্রোফাইল অনুমোদিত হলে পর আপনি সেখানে আপনার তোলা ছবি আপলোড দিতে পারবেন। তবে এডমিন আগে আপনার আপলোড করা প্রত্যেকটি ছবি যাচাই করবে, এরপর ছবি গুলো আপলোড হবে এবং অন্যান্যরা আপনার ছবি দেখতে পারবে।

    ছবির মাধ্যমে টাকা ইনকাম করার কিছু ওয়েবসাইট

    • GettyImages
    • Dreamstime
    • Shutterstock
    • Fotolia

    অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যারা নানান কারণে বিভিন্ন ধরণের ছবি সংগ্রহ করে থাকে। এগুলো তারা বিভিন্ন কাজে ব্যবহার করে। তাই তখন তারা এই ধরনের ওয়েবসাইট থেকে ছবি ক্রয় করে নিয়ে তাদের কাজে ব্যবহার করে। ফটোগ্রাফারদের এই ওয়েবসাইটগুলো প্রতি সেলের জন্য সাধারণত ৩০ থেকে ৭০% কমিশন দিয়ে থাকে।

    অ্যাফিলিয়েট মার্কেটিং করে যেভাবে আয় করবেন

    অনলাইন থেকে ইনকাম করার উপায় অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা করে কিভাবে ইনকাম করবেন? ওয়েবসাইট তৈরি করে অনলাইন ইনকাম (Online Income) করার একটি জনপ্রিয় মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং।

    অ্যাফিলিয়েট-মার্কেটিং-করে-যেভাবে-আয়-করবেন

    অ্যাফিলিয়েট মার্কেটিং কী?

    এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি বস্তুত একজন থার্ড পার্টি হিসেবে আপনার ওয়েবসাইটে অন্যান্য প্রতিষ্ঠানের পণ্যের প্রমোশন করে সেগুলো বিক্রয় করার চেষ্টা করা। কোনো কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে দিলে ওই কোম্পানির পণ্য সেলের উপর সাধারণত ১০% থেকে ৫০% অবধি কমিশন দিয়ে থাকে।

    যদি আপনার ভালো মানের একটি ওয়েবসাইট থেকে থাকে এবং সেটায় ভালো সংখ্যক ভিজিটর আসে, তাহলে আপনি চাইলেই যে কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে অ্যাফিলিয়েট লিংক বসিয়ে প্রোডাক্ট সেল করে অনলাইন ইনকাম করতে পারবেন।

    এ্যমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি অনলাইনে ইনকাম করার উপায়। এই অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলো এ্যমাজনের বিভিন্ন পণ্যের গুণাগুণ গুলো তুলে ধরে সেটা সেল করবার চেষ্টা করে। এবং পণ্য বিক্রি হলেই পেয়ে যাবেন কমিশন! এরকম আরও আছে জামন আলী বাবা.com

    আপনার অনলাইন প্লাটফর্ম যেমন ধরনেরই হোক না কেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে অনলাইনে ইনকাম করা সম্ভব। ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেইজ, এমনকি ইনস্টাগ্রামের মাধ্যমেও অ্যাফিলিয়েট অনলাইন ইনকাম করা সম্ভব।

    ড্রপশিপিং ব্যবসা করে অনলাইনে টাকা ইনকাম

    অনলাইন থেকে ইনকাম করার উপায়  হোল ড্রপশিপিং ব্যবসা।  এই ব্যবসায় বড় পুঁজি লাগে না। এটাতে প্রয়োজন আপনার ধৈর্য ও সময়। এই ড্রপশিপিং ব্যবসায় শপিফাই shopify খুবই সাহায্যকারী। shopify এর সাহায্যে লক্ষ লক্ষ মানুষ তার জীবিকার ব্যবস্থা করেছে। অনলাইনে ড্রপ শিপিং ব্যবসা যদি করতে টাকা ইনকাম করতে হলে আপনাকে আগে বুঝতে হবে ড্রপশিপিং ব্যবসা কী?

    ড্রপ শিপিং ব্যবসা হচ্ছে একটি বিনা পুঁজির ব্যবসা। অন্যের দোকানের প্রোডাক্ট বিজ্ঞাপন আপনি আপনার দোকানে কিছুটা মূল্যবৃদ্ধি করে সাজিয়ে রাখবেন। খদ্দের আপনার দোকানে এসে সেই পণ্য দেখে অর্ডার দেবে। আপনি সে পণ্যটি অর্ডার দেবেন মূল বিক্রয় প্রতিষ্ঠানকে এবং ডেলিভারির ঠিকানা দিয়ে দিবেন কাস্টমারের।

    অতঃপর কাস্টমার প্রেমেন্ট করলে মূল বিক্রেতাকে মূল্য পরিশোধ করে বাকি যে টাকা থাকবে সেটাই আপনার লাভ।সংক্ষেপে বললে ড্রপ শিপিং ব্যবসা হচ্ছে এক প্রকার ব্রোকার ব্যবসা। এর মাধ্যমে আপনি খুব সহজেই অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।এর সুবিধা হচ্ছে, এখানে ইনকাম করতে হলে আপনার কোনো বাস্তবিক দোকানের প্রয়োজন হবে না। ইন্টারনেটের সাহায্যে আপনি ভার্চুয়াল দোকান তৈরি করবেন।

    রিভিউ করে অনলাইন ইনকাম 

    অনলাইন থেকে ইনকাম করার উপায় রিভিউ করে । আপনি যদি কোন বিষয়ে এর গুণাগত মান সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তাহলে নিশ্চয় ওই জিনিসটা সম্পর্কে রিভিউ খুব সহজে দিতে পারবেন। এমন কিছু ওয়েবসাইট আছে বিশেষ কিছু জিনিসের রিভিউ সংগ্রহ করে থাকে। যেমন ধরুন সংগীত। আপনি যদি ভালো সঙ্গীতজ্ঞ হন এবং সংগীতের ব্যাপারে আপনার ভালো জানাশোনা থাকে তাহলে আপনিও রিভিউ দিয়ে অনলাইন ইনকাম করতে।

    শুধুমাত্র গান নয়, আপনি বিভিন্ন পণ্যের রিভিউ দিতে পারবেন। যেমন ধরুন বই কিংবা ইলেকট্রিক ডিভাইস। আপনার দেওয়া ইতিবাচক রিভিউ শুনে অন্যান্য কাস্টমার আকর্ষিত হবে ওই পণ্যটি ক্রয় করতে। আপনার রিভিউ গুলো ক্রয় করে এমন কিছু ওয়েবসাইটের নাম হলো musicxray, current.us , radioearn।

    ওয়েবসাইট তৈরি করে অনলাইনে টাকা ইনকাম

    অনলাইন থেকে ইনকাম করার উপায় ওয়েবসাইট তৈরি। আজকাল বিভিন্ন কাজের জন্য মানুষের ওয়েবসাইটের প্রয়োজন হয়। তাই যদি আপনি ওয়েবসাইট তৈরি করার রাখেন তাহলে এটিই আপনার জন্য হতে পারে একটি অনলাইনে ইনকাম করার উপায়। আপনি ফ্রিল্যান্সার হয়ে অন্যের জন্য ওয়েবসাইট তৈরি করে ‘অনলাইন ইনকাম’ করতে পারেন, কিংবা নিজে ওয়েবসাইট তৈরি করে সেটা সেল করতে পারেন।

    এক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যদি ভালো ট্রাফিক অর্থাৎ ভালো সংখ্যক ভিজিটর থাকে, তাহলে আপনি ওয়েবসাইটের দামটাও বেশি পাবেন।তাছাড়া আপনি ওয়েবসাইটে গুগল এডস্ ব্যবহার করে ‘অনলাইনে টাকা ইনকাম’ করতে পারবেন। একটি সাধারণ ওয়েবসাইট তৈরি করার জন্য বেশি কিছু দরকার হয় না। শুধু ডোমেইন ও হোস্টিং হলেও ওয়েবসাইট তৈরি করা যায়। 

    এর জন্য আপনাকে প্রথমে একটি হোস্টিং ক্রয় করতে হবে এবং একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েব সাইট তৈরির জন্য বিশেষ এক কোড রয়েছে। যা চাইলে আপনি কিছুদিনের মধ্যেই শিখতে পারবেন। এভাবেই আপনি অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

    ইনস্টাগ্রাম থেকে যেভাবে ইনকাম করবেন

    অনলাইন থেকে ইনকাম করার উপায় ইনস্টাগ্রাম থেকে । তথ্য প্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো খুবই সক্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে instagram খুবই জনপ্রিয়। অনেকেই আছেন ইনস্টাগ্রামে ছবি আপলোড দিতে পছন্দ করেন। আপনি যদি ইনস্টাগ্রাম ব্যবহারকারী হয়ে থাকেন এবং আপনার ফলোয়ার সংখ্যা যদি অনেক হয় তাহলে আপনিও instagram এ টাকা ইনকাম করতে পারবেন।

    ইনস্টাগ্রামে কীভাবে টাকা ইনকাম করা যায়

    মূলত আপনি সরাসরি ইনস্টাগ্রাম থেকে টাকা পাবেন না। বিভিন্ন প্রতিষ্ঠান আপনার মাধ্যমে তাদের পণ্যের প্রচারণা। যেমন ধরুন কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কিংবা ইউটিউব চ্যানেল অথবা বই, ফুড আইটেম ইত্যাদি। 

    আপনি তাদের পণ্যের প্রমোশন করলে আপনার ফলোয়ার সংখ্যা অনুযায়ী তারা আপনাকে টাকা পেমেন্ট করবে। তবে এর জন্য প্রয়োজন আপনার অনেক সংখ্যক ফলোয়ার। ফলোয়ার বৃদ্ধির জন্য আপনি ভালো ভালো স্থানের ছবি দিতে পারেন। অথবা ভালো ভালো জিনিস শেয়ার করতে পারেন।

    কনটেন্ট রাইটিং করে অনলাইনে টাকা ইনকাম

     অনলাইন থেকে ইনকাম করার উপায় হোল কনটেন্ট রাইটিং। আমরা অনেকেই আছি যারা লেখালেখি করতে ভালোবাসি। কিন্তু আপনি কি জানেন লেখালেখি করেও অনলাইনে টাকা ইনকাম করা যায়। আপনি যদি লেখালেখিতে পারদর্শী হন, তাহলে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে লেখালেখি করা আপনার জন্য একটি অনলাইনে ইনকাম করার উপায় হতে পারে।

    আর্টিকেল লিখে আয় করতে চাইলে নিজেই ডোমেইন হোস্টিং ক্রয় করে ব্লগ সাইট তৈরি করে লিখতে পারেন। অথবা ওয়ার্ডপ্রেস বা টাম্বলার প্ল্যাটফর্মে বিনামূল্যে কনটেন্ট লেখা যায়।আপওয়ার্ক, ফাইভারসহ বিভিন্ন ফ্রিল্যান্সিং প্লাটফর্মে কনটেন্ট লেখকদের অনেক চাহিদা আছে। ইংরেজিতে লেখার দক্ষতা থাকলে ওই ফ্রিল্যান্সিং প্লাটফর্মগুলোতে কাজ পাওয়া আপনার জন্য অনেক সহজ হবে। 

    কাজের মানের ভিত্তিতে প্রতি ১০০০ ওয়ার্ডের জন্য কনটেন্ট রাইটাররা ৫ থেকে ৫০ ডলার পর্যন্ত পেয়ে থাকে।এছাড়া আপনি বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে লেখালিখি করে অনলাইনে টাকা আয় করার উপায় করতে পারেন।

    ডাটা এন্ট্রি করে আয় করার উপায়

    এনালগ যুগে খাতা/ কাগজে অফিসের বিভিন্ন তথ্য গুলো সংরক্ষণ করা লাগতো। এভাবে তথ্য সংরক্ষণ করা খুবই সময়সাপেক্ষ ও অনিরাপদ। কিন্তু এই ডিজিটাল যুগে তথ্য সংগ্রহ অনেক সহজ হয়ে গেছে। কম সময়ের মধ্যে তথ্য বা ডাটা গুলো সংরক্ষণ করা যায়।

    ডাটাগুলোকে একটি কম্পিউটার কোনো সফটওয়্যারের সাহায্যে সংযোজন বা আপডেট করাকে বলা হয় ডেটা এন্ট্রি। যাদের দ্রুতগতিতে টাইপিং করার দক্ষতা আছে, তারা এই ধরণের কাজের মাধ্যমে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।

    এই কাজের চাহিদা অনেক বেশি। চাইলে আপনি এভাবে অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন।ইন্টারনেটের এই ধরনের কাজের জন্য অনেক ফ্রিল্যান্সিং সাইট রয়েছে যেমন: Fiverr, Freelancer, Guru যেখানে আপনারা ডাটা এন্ট্রির সাথে সম্পৃক্ত কাজ পাবেন

    ই কমার্স ব্যবসা করে ইনকাম

    ব্যবসা করা এখন আগের চেয়ে আরো অনেক সহজ হয়ে গেছে। মানুষজনের কর্মব্যস্ত জীবনে মার্কেটে গিয়ে জিনিসপত্র কেনা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। এছাড়া ঘরে বসে থেকে পণ্য পাওয়া যায় এখন। তাই লোকেরা অনলাইনে জিনিসপত্র কেনাকাটা করে।

    আপনি এই সুযোগটা কাজে লাগিয়ে অনলাইনে কি কমার্স ব্যবসা শুরু করতে পারেন।এই ব্যবসাতে মোটামুটি ভালোই লাভ আছে। যেহেতু এটাতে দোকান ভাড়া দেওয়া লাগে না তাই আপনি কম পুঁজিতেই এই ব্যবসা করে ‘অনলাইন থেকে ইনকাম’ করতে পারবেন।

    এটা আপনি ফেসবুক অথবা ওয়েবসাইট খুলেও করতে পারবেন। মানুষের চাহিদার কথা বিবেচনায় রেখে পণ্যগুলো ন্যায্য মূল্যে যদি বিক্রি করেন তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান জনপ্রিয়তা লাভ করবে। বাংলাদেশে এমনই কয়েকটি ই-কমার্স ওয়েবসাইট রয়েছে যেমন: দারাজ, আজকেরডিল, রকমারি।

    ইউটিউব ভিডিও তৈরি করে টাকা ইনকাম করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে ভিডিও শেয়ার করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইউটিউব। বিশ্বের কোটি কোটি মানুষ এই ইউটিউব ব্যবহার করে। এত বিশাল সংখ্যক এর ভিজিটর আছে বিধায় এটার মাধ্যমে খুব সহজে বিজ্ঞাপন প্রচার করা যায়।

    আর সেই সুযোগটা কাজে লাগিয়ে সাধারণ মানুষেরাও অনেক টাকা ইনকাম করতে পারবে। আপনিও চাইলে Youtube এ ভিডিও তৈরির মাধ্যমে টাকা ইনকাম করতে পারেন।এর জন্য প্রয়োজন হবে একটি ইউটিউব চ্যানেল থাকা।

    সেখানে আপনি যদি মানসম্মত ভিডিও দেন এবং সেই ভিডিও লোকজনেরা দেখে তাহলে আপনিও অনলাইনে টাকা ইনকাম করতে পারবেন। আপনি ইউটিউবে এআই দিয়ে ভিডিও জেনারেট করে তা আপলোড করে টাকা ইনকাম করতে পারেন। AI এর কারণে এখন ভিডিও তৈরি করা খুবই সহজ হয়ে গিয়েছে।

    শেষ কথাঃ লেখকের মন্তব্য

    আজকে এই অনলাইন থেকে ইনকাম করার সম্পূর্ণ গাইডটা লিখতে গিয়ে ,আমার মনে হয়েছে আপনার বা আমার যদি সঠিক স্কিল থাকে তাহলে আমরা খুব সহজেই অভিজ্ঞতার সাথে অনলাইন থেকে আয় করতে পারি । এই আর্টিকেলটি লিখতে গিয়ে আমার মনে হয়েছে অনলাইন সেক্টর এ আপনাকে সফল হতে হলে সবার আগে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে।

    আমার এই পোস্ট সংক্রান্ত যদি কোন প্রশ্ন থাকে বা অন্য যেকোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন সুস্থ থাকুন ইলিট বিজ হাব এর সাথেই থাকুন।




    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    Elitebizhub এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

    comment url